৩ জুন ২০২২ (নিউজ ডেস্ক): সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি মাসের শেষের দিকেই রিয়াদ সফরে যাবেন তিনি। সাক্ষাৎ করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে।
বৃহস্পতিবার (২ জুন) মার্কিন গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন চান জ্বালানি তেলের দাম কমাতে সৌদি তেল উৎপাদন বৃদ্ধি করুক। বিনিময়ে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বাইডেনের এ দুই প্রস্তাবে সম্মত হয়েছে সৌদি। এর কয়েকঘণ্টা পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএন জানায়, মূলত ইসরাইল সফর করবেন বাইডেন। সফরকালে সৌদি আরব যাত্রা বিরতি করবেন তিনি।
যুক্তরাষ্ট্র ও সৌদি নেতাদের মধ্যে বৈঠক একসময় ‘রুটিন’ হিসেবে গণ্য হতো। কিন্তু সৌদি সাংবাদিক ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটনপোস্টের কলামিস্ট জামাল খাসোগি হত্যার ঘটনায় দেশ দুইটির মধ্যে সম্পর্কের টানাপোড়নে এ ধরনের বৈঠক কমে গেছে। তাই মোহাম্মদ বিন সালমানের সাথে জো বাইডেনের সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে।
জো বাইডেন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply