স্কুলে বন্দুকধারীর হামলা

১১ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া): রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল তাতারস্তানের রাজধানী কাজানের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার মস্কো থেকে প্রায় ৮২০ কিলোমিটার দূরের ওই স্কুলটিতে এ হামলার ঘটানা ঘটে। খবর: বিবিসি ও এএফপি।

খবরে জানা যায়, দুই বন্দুকধারী স্কুলের মধ্যে ঢুকেই  গুলিবর্ষণ শুরু করে। এই ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। অন্যজন ভবনের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গুলির হাত থেকে রক্ষা পেতে কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে বের হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিছু শিক্ষার্থীকে স্কুলের বাইরে আনা হলেও বেশ কয়েকজন ভেতরে আছে।

হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। স্কুলটিতে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকদের পাঠানও হয়েছে। শহরের অন্য স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিন্নিখানোভ এই ঘটনাকে বিপর্যয় আখ্যা দিয়েছেন।

বন্দুক হামলা/এসকেএম