০৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেয়ার কথা রয়েছে। তবে করোনা মহামারী এখনও শেষ না হওয়ায় স্বাস্থ্যবিধি পালনে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

রোববার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে শিক্ষা অধিদপ্তর থেকে সব স্কুল-কলেজগুলো খোলার প্রস্তুতি নিতে ১৯ দফা নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
এতে শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন করারসহ মোট ১৯ দফা নির্দেশনা অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করতে বলা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে সব স্কুল-কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply