০২ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতে মুম্বাইয়ের অবস্থিত একটি স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার ইনরবিট মলের কাছে অবস্থিত স্টুডিওতে আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শেষ খবর পাওয়ার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। খবর: ইন্ডিয়া টুডে।
খবরে বলা হয়, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সময় কারও ভেতরে আটকে পড়ার খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়।
আগ্নিকাণ্ড/এসকেএম
















Leave a Reply