স্পুটনিক ভ্যাকসিনের প্রথম ব্যাচ

রাশিয়া জানিয়েছে, করোনা ভাইরাস ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ এর প্রথম ব্যাচের উৎপাদন শেষ হয়েছে। বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে তাদের ভ্যাকসিন অনুমোদিত হবে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরই উৎপাদনের কথা জানানো হয়।

গত মঙ্গলবার পুতিনের ঘোষণার পরে বিজ্ঞানীরা ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভ্যাকসিনটির নিরাপত্তা নিয়ে ব্যাপক পর্যালোচনার প্রয়োজন। এরপরই শনিবার জানানো হলো ভ্যাকসিনের প্রথম ব্যাচ উৎপাদনের কথা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রুশ গণমাধ্যম গ্যামালেয়া রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত ভ্যাকসিনের প্রথম ব্যাচ উৎপাদনের খবর জানায়।

পুতিন জানান, ভ্যাকসিনটি নিরাপদ এবং এটি তার মেয়ের শরীরে পুশ করা হয়েছে। যদিও ক্লিনিক্যাল টেস্ট এখনও সম্পন্ন হয়নি এবং চূড়ান্ত টেস্টে দুই হাজারেও বেশী লোকের মধ্যে এটি পুশ করা হবে, চলতি সপ্তাহেই এ কার্যক্রম শুরু হয়েছে।

রাশিয়ার চিরশত্রু পশ্চিমা বিজ্ঞানীরা ভ্যাকসিনটি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, দ্রুত উদ্ভাবিত ভ্যাকসিনটি বিপদজনক হতে পারে। পশ্চিমাদের সমালোচনা প্রত্যাখ্যান করে মস্কো বলেছে, তারা (পশ্চিমা বিজ্ঞানী) মস্কোর গবেষণাকে খাটো করে দেখার চেষ্টা করছে।

উল্লেখ্য, অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন ১৯৫৭ সালে মহাশূণ্যে স্পুটনিক স্যাটেলাইট পাঠায়। তাই বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রথম প্রতিষেধক হিসেবে এই নামেই ভ্যাকসিনের নাম রেখেছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *