স্পেনে নাইটক্লাবে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের একটি নাইটক্লাবে আগুন লেগে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রোববার সকাল ৬টার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাইটক্লাবটি আটালায়াস এলাকায় অবস্থিত। এ ঘটনার পর ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের খোঁজে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা এক এক্সবার্তায় লেখেন, আটালায়াস নাইটক্লাবে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। আমরা খুবই শোকাহত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ঠিক কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে আগুন লাগার সময় নাইটক্লাবের ভেতরে অনেক মানুষ ছিলেন।

অগ্নিকাণ্ড/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *