স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীর নাম ঘোষণা করল তালেবান

২৪ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানে নতুন অর্থমন্ত্রী, গোয়েন্দাপ্রধান এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান।

মঙ্গলবার আফগানিস্তানের গণমাধ্যম পাজওক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় বর্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম এবং গোয়েন্দাপ্রধানের দায়িত্ব দেয়া হয়েছে নাজিবুল্লাহকে।

এছাড়া কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে আর রাজধানীর মেয়র হয়েছেন হামদুল্লাহ নোমানি।

উল্লেখ্য, ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা শুরু করেছে তারা।

তালেবান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *