০৭ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।
সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। কারাখানাটিতে স্যানিটাইজার তৈরির কাজ করা হতো।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কারখানার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যাকেজিং করার প্লাস্টিকের কোনও বস্তু থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। পাশাপাশি নিখোঁজ শ্রমিকদের সন্ধান চলছে।
অগ্নিকাণ্ড/এসকেএম















