নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে পৌরশহরের কলেজ বাসস্ট্যান্ডের খালিশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ফতেপুর গ্রামের দুলাল মণ্ডলের ছেলে ৫০ বছর বয়সী খোকন মণ্ডল ও বেগমপুর গ্রামের আমির হোসেনের ছেলে ১৪ বছর বয়সী তানজিম হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। পরে ঝড়বৃষ্টি থামলে বিদ্যুৎ আসার পর পরই আগুন লেগে তার ছিঁড়ে মাটিতে পড়লে খোকন মণ্ডল বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলে নিহত হন। এ সময় শরীর থেকে পা বিছিন্ন অবস্থায় শিশু তানজিম হোসেনকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে একজন ঘটনাস্থলে ও যশোর হাসপাতালে চিকিৎসাধীন অপরজনের মৃত্যু হয়েছে।
বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী সেকেন্দার হাসান জাহাঙ্গীর জানান, ঝড়বৃষ্টি শেষে বিদ্যুৎ চালু করা হলে ১১ হাজার ভোল্টেজের তারে আগুন লেগে মাটিতে ছিঁড়ে পড়ে। এতে নিহতের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি অনাকাঙ্খিত।
ঝিনাইদহ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply