সড়ক দুর্ঘটনায় প্রাণহানি

১৬ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতে যাত্রীবাহী বাসের সাথে গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার ভোরে উত্তরপ্রদেশের সম্বল জেলায় আগ্রা-মোরাদাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

ঘন কুয়াশার কারণেই গাড়ি দুটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সম্বল জেলার পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানান, ধানাড়ি পুলিশ স্টেশনের কাছে বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। উত্তরপ্রদেশের আলিগড় ডিপোর একটি সরকারি বাসের সাথে গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহত হন ২৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *