সয়াবিন তেলের দাম কমল

২৬ জুন ২০২২ (নিউজ ডেস্ক): লিটারে ৬ টাকা পর্যন্ত কমেছে সয়াবিন তেলের দাম। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৯৮০ টাকা। এছাড়া, খোলা প্রতি লিটার সয়াবিন তেল পাওয়া যাবে ১৮০ টাকায়।

রোববার দাম কমানোর এ ঘোষণা দিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীরা।

সোমবার (২৭ জুন) থেকে এই মূল্য কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

এতে জানানো হয়, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে ১৯৯ টাকা। ৫ লিটারের বোতলের দাম পড়বে ৯৮০ টাকা। এছাড়া, খোলা প্রতি লিটার সয়াবিন তেল পাওয়া যাবে ১৮০ টাকায়।

এর আগে, রোববার সকালে তেলের দাম দুই-একদিনের মধ্যে কমতে পারে বলে জানিয়েছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। এর কয়েক ঘণ্টা পরেই সয়াবিন তেলের দাম কমার ঘোঘণা এলো।

সয়াবিন তেল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *