১৪ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের জলপাইগুড়িতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে দুটি হাতি। এ ঘটনায় শহরজুড়ে আতংক বিরাজ করছে।
রোববার হাতি দুইটির তাণ্ডবের জেরে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি আনন্দচন্দ্র কলেজ সংলগ্ন এলকায় ইতোমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। খবর: জিনিউজ।
খবরে বলা হয়, ১৪৪ ধারা জারি করেও সাধারণ মানুষের আগ্রহ আটকানো যাচ্ছে না। প্রচুর মানুষ ভিড় করছেন হাতি দুটিকে দেখতে। ইতোমধ্যে হাতি দুইটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।
জানা যায়, রোববার ভোররাতে জলপাইগুড়ি শহরে হঠাৎ করে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক ওই দুই হাতি। শুরু করে এদিক-ওদিক ছোটাছুটি। এক পর্যায়ে কোভিড হাসপাতলেও ঢুকে পড়ে হাতিগুলো। একইসাথে বিএলআরও অফিসের লোহার গেটও ভেঙে ফেলে হাতিদুটি। এমতাবস্তায় দ্রুত খবর দেয়া হয় বনদফতরে। খবর পেয়ে বন কর্মীরা চলে আসেন হাসপাতাল চত্বরে।
আরও পড়ুন: হাতির আক্রমণে নারীর মৃত্যু
হাতি তাড়াতে গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রেহা গঙ্গোপাধ্যায়ও হাজির হয়েছেন। তবে বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, ওই এলাকায় সাধারণত হাতি আসে না। কিন্তু রোববার রাতে এমন ঘটনা কেন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। শহরের একেবারে প্রাণকেন্দ্রে হাতিদুটি এখনও না আসতে পারায় বড় ক্ষতি এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
বন্যহাতি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply