হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানি

০৯ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ শিশু নিহত হয়েছে। সাত শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভান্ডারার কালেক্টর সন্দ্বিপ কদম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে দমকলর্মীরা পৌঁছানোর আগেই ১০টি নবজাতকের মৃত্যু হয়। তবে সাতটি শিশুকে জীবিত উদ্ধার করা গেছে।

হাসপাতালের সিভিল সার্জন জানান, হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আমাকে খবর দেন নার্স। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি।

তিনি বলেন, এই হাসপাতালটি নবজাতকদের জন্য খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ড/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *