১৭ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি রেখে তার পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এজন্য তার কয়েকদিন হাসপাতালে থাকা লাগবে।
মেডিকেল সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউব এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন মাহাথির মোহাম্মদ। স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক কিছুদিন ভর্তি থাকতে হবে ৯৬ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রীকে।
মাহাথির মোহাম্মদের এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তখন বাইপাস সার্জারিও করতে হয়েছে তাকে।
মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে মাহাথির মোহাম্মদ একজন প্রভাবশালী ব্যক্তি। ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির।
২০১৮ সালে ৯২ বছর বয়সে আবারও প্রধানমন্ত্রিত্ব করেন তিনি। একসময় যে দলের নেতৃত্ব দিয়েছেন সেই দলের বিরুদ্ধে গড়ে ওঠা জোটের নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিলেন তিনি। তবে অন্তকোন্দলের কারণে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকার ভেঙে পড়ে।
মাহাথির মোহাম্মদ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply