হাসান আজিজুল হকের মৃত্যুতে মমতার শোক

১৬ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আজ এক স্মারকে শোক প্রকাশের কথা বলা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় হাসান আজিজুল হকের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, তার প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল।

আরও পড়ুন: এফআর টাওয়ারের নকশা জালিয়াতি মামলার বিচার শুরু

হাসান আজিজুল হক গতরাতে রাজশাহীতে প্রয়াত হন। তার জন্ম বর্ধমানের মঙ্গলকোটের যবগ্রামে। স্কুল জীবন শুরু করেন বর্ধমানে। বাংলা সাহিত্যের অগ্রগণ্য লেখক হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থ- আগুনপাখি, নামহীন গোত্রহীন, সক্রেটিস, বিধবাদের কথা নানা পাঠে, এই পুরাতন আখরগুলি ইত্যাদি।

মমতা/এএমএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ