হুতিদের ড্রোন ভূপাতিত করল সৌদি

২৮ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সৌদি আরবকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া বিস্ফোরকবোঝাই ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশায়েত শহরের চারটি, জাজান শহরে একটি এবং উত্তরাঞ্চলে ছোড়া হুতিদের আরও একটি ড্রোন শনিবার প্রতিহত করেছে বলে জানিয়েছে সৌদি জোট। খবর: আরব নিউজের।

এ ছাড়া গত শুক্রবার খামিস মুশায়েত শহরের চালানও একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও প্রতিরোধ করেছে সৌদি সামরিক জোট। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ফুটেজ রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করেছে সৌদি আরব।

তাৎক্ষণিকভাবে হুতিরা এসব হামলার দায় স্বীকার করেনি।

সৌদি আরব/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *