হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেফতার

১ মে ২০২১ (নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল কাসেমীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে।

মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক এ তথ্য জানিয়েছেন। খবর: বাসস।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরসহ দেশের বেশ কয়েকটি স্থানে হেফাজতের সহিংসতায় সরকারি সম্পত্তি নষ্টসহ প্রাণহানির ঘটনা ঘটে। সহিংসতার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় সিআইডি’র প্রধান কার্যালয়ে আনা হয়েছে।

হেফাজত নেতা/আরএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *