হেলেনা জাহাঙ্গীর রিমান্ডে

৩০ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ থেকে বাদ পড়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে তিনদিনের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা দায়ের করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি টিম গুলশানের ৩৬ নাম্বার রোডের ৫ নাম্বার বাসায় অভিযান চালায়। সেখানে প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

অভিযানকালে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে ক্যাসিনো সরঞ্জাম, অবৈধ ওয়াকিটকি সেট, বিদেশি মদ ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের পর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

হেলেনা জাহাঙ্গীর/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *