হোটেল থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর সেগুনবাগিচার আবাসিক একটি হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আদনান সাকিব রাব্বি।

বুধবার রাত দেড়টার দিকে কর্ণফুলী আবাসিক হোটেলের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।

২৫ বছর বয়সী আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, আদনান সাকিব বিবাহিত ছিলেন। গতকাল আদনানের খোঁজ না পেয়ে তার স্ত্রী নুসরাত আফরিন শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আদনানের কল রেকর্ডের সূত্র ধরে সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেলে তার অবস্থান পাওয়া যায়। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন খাতায় তার নাম দেখা যায়।

পরে হোটেলের দ্বিতীয় তলার ১০৭ নম্বর কক্ষের দরজা ভেঙে ভিতরে ঢুকলে সিলিং ফ্যানের সাথে আদনান সাকিবের ঝুলন্ত লাশ দেখা যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই পলাশ সাহা জানান, হোটেলকক্ষ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‌‘আমার মৃত্যুর জন্য কউ দায়ী নয়’।

অপরাধ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *