নিউজ ডেস্ক: আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সরকারি ছুটি ২২ দিন। তবে ২০২৪ সালে এই সরকারি ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্রবার পড়েছে দুই দিন। যেখানে চলতি বছরের ২২ দিনের মধ্যে ৮ দিনই পড়ে শুক্র ও শনিবার।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির এ তালিকা অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন।
উল্লেখ্য, প্রতিবছরের শেষ দিকে এসে পরবর্তী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে থাকে মন্ত্রিসভা।
মন্ত্রিসভা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply