৩ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): পবিত্র ঈদুল আজহার ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যে গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
গত ২৮ জুন রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি এবং ২৯ জুন জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ (রোববার) এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী বলেন, দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকদের ঈদুল আজহার বোনাস, জুন মাসের বেতন ঈদের ছুটির আগে ৭ জুলাই এর মধ্যেই মালিকদের প্রদান করতে বলা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয় ঈদের ছুটি সরকারি ছুটির সাথে মিলিয়ে মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে মালিকরা শ্রমিকদের ছুটি দেবেন। তবে জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো প্রদান করতে পারবেন। সবাই যাতে ভালোভাবে ঈদ উদযাপনে করতে পারে সেজন্য তিনি মালিক – শ্রমিক সবার সহযোগিতা কামনা করেন। সবাইকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
শ্রম প্রতিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply