১০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): আইনমন্ত্রী আনিসুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কেউ অরাজকতার সৃষ্টি কিংবা জনগণের সম্পদ বা জানমারের ক্ষতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শনিবার রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, জনগণ তাদের সেবা করার জন্য শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছেন। সেখানে কেউ ব্যাঘাট ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।
তিনি হেফাজতে ইসলামের নাম উল্লেখ করে বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য দেশে কার্যকর আইন আছে।
আইনমন্ত্রী/টিটি/আরএম
















Leave a Reply