আমানুল্লাহর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

১২ মার্চ ২০২১(নিউজ ডেস্ক): ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম আমানুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

পরিবেশ মন্ত্রী শুক্রবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, মরহুম এম আমানুল্লাহ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের চার বারের সাবেক সংসদ সদস্য ছিলেন। বৃহস্পতিবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মোহাম্মদ শাহাব উদ্দিন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *