১১ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, গাজীপুর): বিতর্কিত ও কথিত শিশুবক্তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। মারাত্মক মিথ্যা, ভয়ভীতি প্রদর্শন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে অপরাধ সংঘটনের দায়ে এ মামলা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে গাজীপুরের বাসন থানায়।
রবিবার সকালে গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে কিছু বিপথগামী ধর্মীয় লেবাসধারী লোক দেশের শান্তি ও সমৃদ্ধি বিনষ্ট করতে বদ্ধপরিকর। রফিকুল ইসলাম মাদানি গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ‘মারকাজুল নূর আল ইসলামিয়া মাদরাসা’য় বসে দেশদ্রোহী ও নাশকতার কার্যকলাপ চালায়। একই সাথে নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করে।
এজাহারে আরও বলা হয়, কিছু বক্তা এয়াজ মাহফিলের নামে ধর্মীয় বক্তব্যের আড়ালে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। তাদের মধ্যে অন্যতম রফিকুল ইসলাম মাদানি ওরফে শিশুবক্তা। তিনি তার বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সহিংসতার পিছনে অন্যতম হিসেবে কাজ করেছে।
রফিকুল ইসলাম মাদানি গত ২৫ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বক্তব্যের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে অপমানজনক, হেয়প্রতিপন্ন করে মানিহানিকর বক্তব্য প্রদান করে বলে আরজিতে উল্লেখ করা হয়।
এছাড়া দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অপমানজনক বক্তব্য দিয়ে ফেসবুক, ইন্টানেট ও ইউটিউবে আপলোড করে দেয়ার পরিপ্রেক্ষিতে দেশে বিরাজমান সহিংসতা ও অস্থিরতা হিসেবে মূল কারণ হিসেবে কাজ করেছে। তার এসব বক্তব্যের ভিডিও ইউটিউবে ‘ইসলামিক জীবন’ নামের ফেসবুক পেইজ থেকে আপলোড করা হয় বলে মামলার এজাহারে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ভোরে ২৭ বছর বয়েসি বামনবক্তা রফিকুল ইসলামকে মাদানির গ্রামের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব। পরদিন র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এরপর, রফিকুল ইসলামকে আটকের সময় জব্দ করা মোবাইল ফোন থেকে কুরুচিপূর্ণ ভিডিও পাওয়া গেলে আরেকটি মামলা হয়।
মামলা/আরএম/রমু
















Leave a Reply