ফেসবুকে ২০১টি ভূয়া আইডি

১ মে ২০২১ (নিউজ ডেস্ক): একই নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০১টি আইডি। আইডি-গুলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে। এসব আইডি-কে ভূয়া বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার নিজ বাসা থেকে দেয়া ভিডিও বার্তায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এসব আইডি ভূয়া। কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে এসব আইডি খুলে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে।

এসব কর্মকাণ্ডকে তিনি আইনসিদ্ধ নয় বলে অবিহিত করেন। অনুরোধ করেন, এসব ভূয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য ও ছবি দেখে কেউ যেন বিভ্রান্ত না হন।

আওয়ামী লীগের এ শীর্ষ নেতা জানান, ফেসবুকে তিনি যে আইডি ব্যবহার করেন তা ভেরিফায়েড আইডি।

ফেসবুক আইডি/আরএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *