মোট মৃত্যু সোয়া ১২ হাজার

১৯ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৩৭ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১২ হাজার ২৪৮ জন।

বুধবার ওয়ার্ল্ডোমিটার তাদের ওয়েব সাইটে এ তথ্য জানিয়েছে। বলা হয়ে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৮ জন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।

উল্লেখ্য, ৪৩৮ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *