গণপরিবহন চলবে

১২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): চলমান লকডাউন শিথিল হচ্ছে ৯ দিনের জন্য। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল থাকবে।

কুরবানির ঈদ উপলক্ষ্যে পশুর হাটে বেচা-কেনা ও মানুষের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন: ঈদের কারণে বিধিনিষেধ শিথিল হচ্ছে

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে। প্রথমে এই বিধিনিষেধ ৭ জুলাই পর্যন্ত হ্য়ার কথা ছিল। পরে আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে তা ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়।

ণপরিবহন/টিটি/রমু

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *