সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১৯ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। আছে ফুরফুরে মেজাজে। এই ফুরফুরে মেজাজটাকে কাজে লাগিয়ে বাংলাওয়াশের চিন্তা কি একেবারেই নেই? আছে নিশ্চয়ই। তা-না হলে অধিনায়ক তামিম ইকবাল কেন ভাববেন, শেষ ম্যাচটা কঠিন হতে পারে।

সফরের একমাত্র টেস্টে জয় এসেছে। তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম দুই ম্যাচেও হাসিমুখে মাঠ ছেড়েছে। এমন অবস্থায় শেষ ম্যাচটা হাতছাড়া করতে চাইবেন না কোন অধিনায়কই। তাই মঙ্গলবার (২০ জুলাই) হতে পারে মারকাটারি এক ম্যাচ।

তামিম ইকবাল যেমন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে চাইবেন, তেমনি ব্রেন্ডন টেলরও চাইবেন ঘুরে দাঁড়াতে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকরা খেলবে হোয়াইটওয়াশের লজ্জা না পাওয়ার জন্য। একই সাথে আত্মবিশ্বাস ফিরে পেতেও তাদের জয় দরকার।

তবে স্বস্তিতে নেই টাইগার অধিনায়কও। দলের টপ ও মিডলঅর্ডার ভোগাচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। তাই উইনিং কম্বিনেশনে ইচ্ছা না থাকলেও ছোটখাটো পরিবর্তন আসতে পারে।

প্রথম দুই ম্যাচে রান খরায় থাকা মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুনের মধ্যে বাদ পড়তে পারেন যে কোন একজন। সে ক্ষেত্রে সৈকতের বাদ পড়ার সম্ভাবনা বেশি। তার জায়গায় একাদশে আসতে পারেন মোহাম্মদ নাঈম।

বোলিং অ্যাটাকে নির্বাচকদের মধুর সমস্যায় ফেলেছেন মুস্তাফিজ। গোড়ালির চোট কাটিয়ে শেষ ম্যাচের জন্য পুরো ফিট কাটার মাস্টার। তার ইনজুরিতে একাদশে ডাক পাওয়া শরিফুলও আছেন দারুণ ছন্দে। গত ম্যাচে শিকার করেছেন ৪ উইকেট। তাকে বাদ দেয়াটা কঠিন। সেক্ষেত্রে খাড়ায় পড়তে পারেন তাসকিন। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকেও বাদ দেয়া যাচ্ছে না বাড়তি ব্যাটসম্যানের সেবা পাওয়ার আশায়। এর অর্থ দাঁড়াচ্ছে, তাসকিন থাকছেন একাদশের বাইরে। তাকে দলে রাখা হলে অনেকদিন পর বাংলাদেশ খেলবে চার পেসার নিয়ে। যা সবশেষ দেখা গিয়েছিল মাশরাফি যুগে।

আরও পড়ুন: টাইগারদের সিরিজ জয়

সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেট রক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম, মোসাদ্দেক হোসেন সৈকত বা মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্যাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওডিআই একাদশ/এএমএম/রমু

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *