টাইগারদের সিরিজ জয়

১৮ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৪০ রানের লক্ষ্য দেয় স্বাগতিক জিম্বাবুয়ে। এই রান তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয়ে ১০৯ বলে অপরাজিত ৯৬ রান করেন সাকিব আল হাসান।

৯ দশমিক ৩ ওভারে দলীয় ৩৯ রানে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন সাকিব। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। তামিম আউট হওয়ার পর ১১ রানের ব্যবধানে ফেরেন লিটন-মিঠুন।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা মোসাদ্দেক হোসেন সৈকত চতুর্থ উইকেটে সাকিবের সাথে ২৫ রানের জুটি গড়েন। এর পর তিনিও ফেরেন সাজঘরে।

পঞ্চম উইকেটে সাকিবের সাথে ৫৫ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ আউট হওয়ার পর সাকিবকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মেহেদী হাসান মিরাজও। মাত্র ১৫ রানের ব্যবধানে ফেরেন তিনি।

সপ্তম উইকেটে আফিফ হোসেনের সাথে ২৮ রানের জুটি গড়েন সাকিব। ৩৮ দশমিক ৩ ওভারে দলীয় ১৭৩ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন আফিফ।

আরও পড়ুন: সিরিজ জিততে টাইগারদের প্রয়োজন ২৪১

এরপরে সাকিবের সাথে দলের হাল ধরেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। অষ্টম উইকেট জুটিতে তারা দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে, রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করেতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলি মাধেভেরে।

ক্রিকেট/এসকেএম/আরএম

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *