২৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, কক্সবাজার): কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণে পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার দুপুরে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা।
তিনি জানানম, গতকাল থেকে ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
একই দিনে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়।
পাহাড় ধস/এসকেএম















