হাসপাতালে বেড নেই, খোঁজা হচ্ছে হোটেল

৩ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): নিজের অসাহয়ত্ব প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানালেন, করোনা পরিস্থিতি সামাল দিতে পারছে না হাসপাতালগুলো। এখন বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হচ্ছে। বললেন, হাসপাতালের আইসিইউ বেডের পাশাপাশি সাধারণ বেডও খালি নেই। পরিস্থিতি সামাল দিতে খোঁজা হচ্ছে হোটেল (আবাসিক)।

মঙ্গলবার সচিবালয়ে লকডাউন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল করার আর জায়গা নেই। হাসপাতাল খালিও নেই। তাই এখন আমরা হোটেল খুঁজছি, যাতে মৃদু আক্রান্তদের সেখানে রাখতে পারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ইতোমধ্যে ৯০ শতাংশ শয্যা পূর্ণ হয়ে গেছে। আইসিইউ পূর্ণ ৯৫ শতাংশ। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করছি। সেখানে শিগগিরই হয়তো ৫০০/৬০০ শয্যা রেডি করতে পারবো। পরে তা এক হাজার শয্যায় নেয়া যাবে।

জাহিদ মালেক বলেন, করোনায় আক্রান্ত সবাইকে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। হালকা ও মাইল্ড কেসের রোগীদের জন্য আমরা আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করছি। সেখানে ডাক্তার, নার্স ও ওষুধপত্র থাকবে। অক্সিজেনের ব্যবস্থাও থাকবে।

আরও পড়ুন: টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, কেটে গেছে সঙ্কট

এ সময় তিনি কথা বলেন করোনা ভ্যাকসিন নিয়েও। জানালেন, ৭ আগস্ট থেকে সাত দিনের জন্য দেশের প্রত্যেকটি ইউনিয়ন-ওয়ার্ডে টিকা দেয়া হবে। এ সাত দিনে প্রায় এক কোটি টিকা দেয়া হবে।

তিনি জানান, এ মুহূর্তে সোয়া কোটি টিকা আছে। এ মাসেই আরও এক কোটি টিকা আসবে। এছাড়া চীনের সাথে যৌথভাবে স্থানীয়ভাবেও টিকা উৎপাদনের কাজ এগিয়ে চলছে।

স্বাস্থ্যমন্ত্রী/এএমএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *