টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, কেটে গেছে সঙ্কট

২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): নতুন কিছু নয়, একদিন পর একই সুখবর শোনালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নিশ্চিত করলেন, শিগগিরই আসছে ২১ কোটি ডোজ টিকা। বিভিন্ন মাধ্যম থেকে টিকা আনার চেষ্টা চলছে। টিকা আসতে শুরুও করেছে। টিকার অভাব হবে না।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ সব কথা বলেন। এর আগে গত শনিবার বিকেলে তিনি একটি মতবিনিময় সভায় জানিয়েছিলেন, চীনের ৩ কোটি, কোভ্যাক্সের ৭ কোটি, রাশিয়ার ১ কোটি, অ্যাস্ট্রেজেনেকার ৩ কোটি ও জনসনের ৭ কোটি টিকা আসবে। এসব ভ্যাকসিন এলে দেশের ৮০ ভাগ মানুষকে দেয়া যাবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, টিকা সংরক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ২৬টি কোল্ড ফ্রিজার আনা হয়েছে। এগুলোতে মাইনাস ৭০ ডিগ্রিতে রাখার মত টিকাও সংরক্ষণ করা যাবে।

আরও পড়ুন: ব্যবস্থা হয়েছে ২১ কোটি ডোজ ভ্যাকসিনের

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। এ পর্যন্ত টিকা দেয়া হয়েছে প্রায় ১ কোটি ১৮ লাখ মানুষকে।

করোনা টিকা/এএমএম/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *