৬ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): সিরিজের তৃতীয় ম্যাচে অজিদের হারিয়ে বাংলাদেশ সিরিজ জয় করে নিয়েছে। এখনও বাকি দুই ম্যাচ। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানের জয় পেয়েছে টাইগাররা।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা ১২৭ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায়। সিরিজ বাঁচাতে দলে তিনটি পরিবর্তন এনেও শেষ রক্ষা করতে পারেনি বিশ্বের অন্যতম শক্তিধর টিম অস্ট্রেলিয়া।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১১৭ রানেই থেমে যেতে হয় অতিথিদের। ফলে বাংলাদেশ প্রথমবারের মত অজিদের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ পেল। উল্লেখ্য, এই সিরিজের আগে অজিদের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের কোন রেকর্ড ছিল না।
বিস্তারিত আসছে…
সিরিজ জয়/এএমএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply