কিউইদের লজ্জায় ডুবিয়ে বাংলাদেশের দাপুটে জয়

০১ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও রেকর্ড গড়ে হারাল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে সর্বনিম্ন ৬০ রানে অলআউট করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৭ উইকেটের সহজ জয়ে পায় টাইগাররা।

বুধবার সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় টম লাথামের দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে হোঁচট খেলেও লক্ষ্যচ্যুত হয়নি টাইগার বাহিনী। মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় টাইগাররা।

২ দশমিক ৫ ওভারে মাত্র ৭ রানে সাজঘরে দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও লিটন কুমার দাস।

১ দশমিক ১ ওভারে কোল ম্যাককলিনচের বলে হেনরি নিকোলসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তার আগে ৬ বলে মাত্র ১ রান করার সুযোগ পান এ ওপেনার।

প্রথম উইকেটের এই ধকল সামলিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার লিটন দাস। নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেলের বলটি ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন লিটন। তার বিদায়ের মধ্য দিয়ে ২ দশমিক ৫ ওভারে মাত্র ৭ রানে বাংলাদেশ হারায় দুই ওপেনারকে।

এরপর মুশফিকুর রহিমের সাথে ৩২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ৩৩ বলে ২৫ রান করে সাজঘরে এ অলরাউন্ডার।

বাকি খেলায় আর কোনও উইকেট না হারিয়ে ৭ উইকেট হাতে রেখে বিশাল জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

এর আগে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের রেকর্ড ‘উপহার’ দেয় বাংলাদেশ। ১৬ দশমিক ৫ ওভারে দলীয় ৬০ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস।

ক্রিকেট/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *