০৪ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে গত ছয় মাসের মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। এ নিয়ে নিউজিল্যান্ডে করোনায় মোট ২৭ জনের মৃত্যু হলো।
শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

খবরে বলা হয়, নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত সবশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে অকল্যান্ড শহরে। গতকাল শুক্রবার রাতে শহরটির একটি হাসপাতালে মৃত্যু হয় নব্বই বছর বয়সী এক বৃদ্ধার। তিনি নিজের বাসায় করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হন। তবে হাসপাতালে ওই বৃদ্ধাকে ভেন্টিলেশন বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়নি।
করোনায় নতুন এই মৃত্যুকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
তিনি বলেন, আমাদের বয়স্ক নাগরিক, যাদের শারীরিক জটিলতা রয়েছে, তারা করোনা ভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন। আর এ কারণেই সংক্রমণ ঠেকাতে লকডাউন এত জরুরি।
বিশ্বে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করলেও পরিস্থিতি বেশ ভালো ছিল নিউজিল্যান্ডে। তবে গত আগস্টের মাঝামাঝি সময়ে দেশটিতে স্থানীয়ভাবে একজনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর সারা দেশে জারি করা হয় লকডাউন। বিধিনিষেধের মুখে পড়ে দেশটির প্রায় ৫০ লাখ বাসিন্দা।
করোনা ভাইরাস/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply