নিউজ ডেস্ক: বাংলার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহীদ, মার্কসবাদী সাহিত্যিক, রেল শ্রমিক ইউনিয়ন ও প্রগতি লেখক সংঘের নেতা শহীদ সোমেন চন্দের ৮২তম মৃত্যুবার্ষিকীতে আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে লক্ষীবাজারের হৃষিকেশ দাস রোড কদমতলায় অস্থায়ী বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি নেতা বিকাশ সাহার সঞ্চালনায় সোমেন চন্দের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন প্রগতি লেখক সংঘের নেতা ও সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি কমরেড শামসুজ্জামান হীরা, সিপিবি সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড গোলাম রাব্বী খান, সোমেন চন্দ চর্চা কেন্দ্রের সংগঠক অধ্যাপক আব্দুস সেলিম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীলসহ অন্যরা।
সোমেন চন্দ দিবস/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply