আরও ৫৮ জন মারা গেছেন

৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে দৈনিক মৃতের সংখ্যা কমতে থাকা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৮ জন। দেশে এ পর্যন্ত ২৬ হাজার ৭৯৪ জন মারা গেছেন

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ২৯ হাজার ৫৪১ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৮ জন। শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ।

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন।

আরও পড়ুন: সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *