ক্যামেরার সামনে আসছেন পরীমনি

১১ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): প্রায় এক মাসের কারাজীবন শেষ করে বাসায় ফিরেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আবার ক্যামেরার সামনে ব্যস্ত হতে নিচ্ছেন প্রস্তুতি। জামিনে মুক্ত হওয়ার পর পরীমনি পরিকল্পনা করছেন নতুন চলচ্চিত্রের শ্যুটিং শুরু করার।

অক্টোবর মাসের শেষ সপ্তাহে শুরু হবে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের শ্যুটিং। তাতে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দেদারের ভূমিকায় অভিনয় করবেন পরীমনি।

শনিবার চলচ্চিত্রটির শ্যুটিং শুরু করা প্রসঙ্গে এমনটাই জানালেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি জানান, ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। জন্মদিনের পরপরই শ্যুটিং শুরু করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

২০১৬ সালের সেপ্টেম্বরে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেয়া হয়েছিল। নানা কারণে এর শ্যুটিং শুরু করা যায়নি। এবার শ্যুটিংয়ের কাজ শুরু হচ্ছে বলে জানালেন পরিচালক রাশিদ পলাশ।

আরও পড়ুন: পরীমনির মামলায় রিমান্ডের অপব্যবহার হয়েছে

তিনি জানান, গোলাম রাব্বানীর চিত্রনাট্যে নির্মিতব্য চলচ্চিত্রটির সাথে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের মত বরেণ্যস মানুষেরা যুক্ত থাকবেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট গ্রেফতার হন নায়িকা পরীমনি। তিনদফা রিমান্ডে নেয়া হয় তাকে। প্রায় এক মাস পর গত বুধবার সকালে তিনি কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে তিনি বনানীর বাসায় আছেন।

পরীমনি/আরএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *