১৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তিন বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি অল-রাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিলেন সাকিব আল হাসান। লম্বা সময় ধরে এক নম্বরে থাকা আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলেন টাইগার অল-রাউন্ডার। তবে মাস না পেরুতেই আবারও শীর্ষত্ব হারিয়েছেন সেই নবীর কাছেই।

বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এ পরিবর্তন দেখা যায়।
গত সপ্তাহের র্যাঙ্কিংয়েও এক নম্বরেই ছিলেন সাকিব। তবে কিউইদের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে ব্যর্থ হওয়ায় ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে আবারও দুইয়ে নেমে গেছেন সাকিব।
সাকিব শীর্ষত্ব হাতালেও উন্নতি হয়েছে নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানেরও। বোলার র্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে নাসুম এসেছেন ১৫তম স্থানে। এছাড়া ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। যা দুইজনেরই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
দশ নম্বরে থাকা মুস্তাফিজুর রহমান এসেছেন ৮ নম্বরে, মাহমুদউল্লাহ রিয়াদ অল-রাউন্ডারে ১০ নম্বরে এসেছেন।
টি-টোয়েন্টিতে ১ নম্বর ব্যাটসম্যান হিসেবে দাউইদ মালান শীর্ষে। বোলারদের তালিকায় পেছনে ফেলা যায়নি তাবারিজ শামসিকে।
সাকিব আল হাসান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply