দেড় বছর পর খুলল ঢাবির আবাসিক হল

৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষর্থীরা এক ডোজ টিকা নেয়ার সনদ দেখিয়ে হলে উঠতে শুরু করেছেন। ফুল ও চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় হল কর্তৃপক্ষ।

এদিন সকাল থেকেই আসতে শুরু করে শিক্ষর্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করে শিক্ষর্থীদের আগমনের সংখ্যা। হলগুলোর গেটে চেয়ার-টেবিল নিয়ে বসেছেন হাউজ টিউটররা। আগত শিক্ষর্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছেন তারা। হলে প্রবেশের সময় চেক করা হচ্ছে শরীরের তাপমাত্রা। করানো হচ্ছে স্যানিটাইজেশন। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, অন্তত এক ডোজ টিকা নেয়ার সনদ ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আজ মঙ্গলবার সকাল আটটা থেকে হলে তোলা হবে।

ছাত্রাবাস/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *