১৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশুসন্তান কোলে নিয়ে ট্রেনের নিছে ঝাঁপ দিয়েছেন এক মা। এ ঘটনায় ঝাঁপ দেয়া ওই মায়ের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার দুই বছর বয়সী মেয়ে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশনসংগ্ন কাটাপুল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর কাটাপুল এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস চলন্ত ট্রেনের নিচে শিশুসন্তানকে নিয়ে ঝাঁপ দেন ওই নারী। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। আহত অবস্থায় দুই বছর বয়সী মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির হাত ও মাথা থেঁথলে গেছে।
ট্রেন দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply