১৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, পাবনা): পাবনার ইশ্বরদীতে ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রুপপুর-পাবনা আঞ্চলিক সড়কের আওতাপাড়া পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভ্যান চালক ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে ৩৫ বছর বয়সী মুনসুর আলী খাঁ। ভ্যানের যাত্রী একই উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহ’র ছেলে ৫৫ বছর বয়সী সাইফুল শাহ এবং মোটরসাইকেল চালক পাবনা শহরের ছাতিয়ানী মধ্যপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে ৩০ বছর বয়সী আসিফ হোসেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পাবনা থেকে পাকশীর রুপপুরের দিকে যাচ্ছিল ব্যাটারি চালিত অটোভ্যান ও মোটরসাইকেল। আর রুপপুরের দিক থেকে পাবনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। সকাল সাতটার দিকে পাবনা- ঈশ্বরদী আঞ্চলিক সড়কের ঈশ্বরদী আওতাপাড়ায় এলাকার একটি মোড়ে পৌঁছামাত্র মোটরসাইকেল ও অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী মারা যায়। মোটরসাইকেল চালককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক, ভ্যান, মোটরসাইকেল জব্দ করেছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply