ট্রাকচাপায় বিমানবাহিনীর সদস্য নিহত

২৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, সিরাজগঞ্জ): সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বিমানবাহিনীর সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার রাত ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের ১‌নং খলিফাপট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে বিমানবাহিনীর সদস্য ২৪ বছর বয়সী সাব্বির হোসেন ও শহরের মুজিব সড়কের হাজী রফিকুল ইসলামের ছেলে ২৪ বছর বয়সী হাসান।

সিরাজগঞ্জ সদর থানার এসআই সেলিম মোল্লা জানান, সাব্বির ও হাসান দুই বন্ধু। তারা মোটরসাইকেলে বগুড়া থেকে সিরাজগঞ্জে বাড়ির উদ্দেশে ফিরছিলেন।

মোটরসাইকেলটি ছোনাগাছা এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *