নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলটির নাম গণ অধিকার পরিষদ। নতুন এ দলের আহ্বায়ক হয়েছেন রেজা কিবরিয়া। সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক।

এর আগে দুই দফায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু নানা জটিলতায় অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে দুই বারই।

নতুন দলটি সংগঠকদের সাথে কথা বলে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে দলটি ৩০০ আসনেই প্রার্থী দেয়ার কথা ভাবছে। এর আগে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে সব পক্ষকে নিয়ে রাজপথে আন্দোলন গড়তে চান দলটির শীর্ষস্থানীয় নেতারা।

রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিররিয়ার ছেলে। গত সংসদ নির্বাচনে তিনি গণফোরামে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। পরে গণফোরামের সাধারণ সম্পাদক হন রেজা কিবরিয়া। গত ফেব্রুয়ারিতে তিনি গণফোরাম থেকে পদত্যাগ করেন।

নুরুল হক ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। পরে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

গণ অধিকার পরিষদ/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *