পরপর দুই বলে ফিরে গেলেন লিটন-নাঈম

২৭ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। বুধবার আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুতেই শুরুতেই চাপে পড়ে গেল বাংলাদেশ দল। ইনিংসের তৃতীয় ওভারে দুই বলে ২ ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে টাইগাররা।

ইনিংসের প্রথম ওভারে ইংলিশ অফ স্পিনার মঈন আলীকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে ওভারে ১০ রান আদায় করে নেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ।

ইনিংসের দ্বিতীয় ওভারে পেস বোলার ক্রিস ওকস খরচ করেন মাত্র ৩ রান। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে পরপর দুই বলে বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন-নাঈমকে ক্যাচ তুলতে বাধ্য করেন মঈন আলী।

২ দশমিক ৩ ওভারে মাত্র ১৪ রানে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে টাইগাররা।

সাজঘরে ফেরার আগে ৮ বলে দুই চারে ৯ রান করেন লিটন দাস। ৭ বলে ৫ রান করে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *