কক্সবাজারে ভোটকেন্দ্রে গোলাগুলি, যুবক নিহত

১১ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, কক্সবাজার): কক্সবাজার সদরের ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আক্তারুজ্জমান পুতু নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খুরুশখুল তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেম্বার প্রার্থী শেখ কামাল ও বাবুলের সমর্থকদের গোলাগুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নিহত ৩৫ বছর বয়সী খুরুশকুল ১নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার মমতাজ আহমেদের ছেলে এবং মেম্বার প্রার্থী শেখ কামালের চাচাতে ভাই বলে জানা গেছে।

কক্সবাজার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

নির্বাচনী সহিংসতা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ