১২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, টাঙ্গাইল): টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।
শুক্রবার উপজেলার মাটিকাটা এলাকা থেকে তারা বাইক নিয়ে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ১৭ বছর বয়সী মকবুল, ১৮ বছর বয়সী রাকিব ও ১৭ বছর বয়সী আসাদুল ইসলাম। তার পরস্পর বন্ধু।
স্থানীয়রা জানিয়েছেন, রাকিব গতকাল বৃহস্পতিবার নতুন মোটরসাইকেল কিনে। গতকাল সে বন্ধুদের নিয়ে বাইক চালায়। আজও মকবুল ও আসাদকে নিয়ে ঘুরতে বের হয়।
উপজেলার মাটিকাটা এলাকা থেকে তারা বাইক যোগে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের দিকে যাচ্ছিল। পথে রুহুলি এলাকায় একটি দেয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় তাদের বাইকটি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply