সুদানে আল জাজিরার ব্যুরো প্রধান গ্রেফতার

১৪ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): সুদানে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ব্যুরো প্রধানকে দেশটির নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে।

রোববার আল জাজিরার খার্তুম ব্যুরো প্রধান আল মুসলিম আল কাব্বাশিকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে এ ব্যাপারে আল জাজিরা বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে সুদানে গতকাল শনিবার সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ হয়েছে। রাজধানীসহ দেশটির অন্যান্য শহরে এ বিক্ষোভ হয়। বিক্ষোভে পাঁচ বিক্ষোভকারী নিহত হন বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সুদানের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। একই সাথে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান।

সুদান/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *