২২ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): শেষ ম্যাচে উত্তেজনা ছড়িয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় নার্ভ ধরে রাখতে পারেনি। শেষ টি-টোয়েন্টি পাকিস্তান জিতে নিয়েছে ৫ উইকেটে। তাতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
ম্যাচের ৬ বলে প্রয়োজন ৮ রান। টি-টোয়েন্টি এমনই এক খেলা এক-দুই বলেই গতিপ্রকৃতি পাল্টে যায়। মাহমুদউল্লাহ বোলিংয়ে এলে হয়েছেও তাই। প্রথম বলে কোনও রান নিতে পারেননি সরফরাজ। বরং ১৯ দশমিক ২ ওভারে ক্যাচ দিয়ে ফিরেছেন। পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় পরের বলে হায়দার আলী ৩৮ রানে ফিরে গেলে। হ্যাটট্রিক সম্ভাবনার বলে অবশ্য ৬ মেরে দলকে কক্ষপথে রাখেন ইফতিখার। চরম নাটকীয় মুহূর্তে ইফতিখার ক্যাচ দিয়ে ফিরলে পাকিস্তান আবারও চাপে পড়ে যায় তখন। কিন্তু শেষ বলে যখন ২ রান প্রয়োজন, তখন আর রান চেক দিতে পারেননি মাহমুদউল্লাহ। ৫ উইকেট হারানো দলটিকে জয়ের স্বাদ পাইয়ে দেন নওয়াজ। তাও আবার চার মেরে। তাতে ৫ উইকেটের জয় নিয়েই মাঠ ছেড়েছে সফরকারীরা।
বাংলাদেশের হয়ে এক ওভার করে ৩ উইকেট নিয়েছে মাহমুদউল্লাহ। একটি করে নিয়েছেন শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
এর আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ৭ উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। ম্যাচে নাঈম একপ্রান্ত আগলে খেলেছেন কিন্তু পরিস্থিতির চাহিদা মেটাতে ব্যর্থ ছিলেন। মাঝে শামীম-আফিফ পরিস্থিতির চাহিদা মেটাতে চেষ্টা করেছেন। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। তবে নাঈমের ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ ৪৭ রান। খেলেছেন ৫০টি বল। শামীম ২৩ বলে ২২ ও আফিফ ২১ বলে ২০ রান করেছেন।
পাকিস্তানের হয়ে ১৫ রানে দুটি উইকেট নেন পেসার মোহাম্মদ ওয়াসিম। ৩৫ রানে দুটি নেন লেগ স্পিনার কাদিরও। একটি করে উইকেট নেন শাহনেওয়াজ দাহানি ও হারিস রউফ।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply