নিউজিল্যান্ডে বাংলাদেশ দলে করোনার হানা

১৫ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার এ তথ্য জানান দলের এক সদস্য।

হেরাথ শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছিলেন। দলের বাকি সদস্যদের মতোই কোয়ারেন্টিনে আছেন শ্রীলঙ্কান এ কিংবদন্তি স্পিনার।

জানা যায়, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে আছে।

দলের একটি সূত্র জানায়, বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে, সেটির এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় পর অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের আরও তিন সদস্যের আইসোলেশনের মেয়াদ বেড়েছে। আইসোলেশনে থাকার সময়ে তারা জিমনেসিয়াম ব্যবহার করতে পারবেন না।

করোনা ভাইরাস/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ